এবার ভ্যালেন্তিন বারকোকে দলে ভেড়াল চেলসি

আর্জেন্টিনার মিডফিল্ডার ভ্যালেন্তিন বারকোকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি।রবিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।ফরাসি ক্লাব আরসি স্ট্রাসবুর্গ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন ২১ বছর বয়সী এ ফুটবলার। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।চেলসির সঙ্গে ২০৩৩ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন বারকো। ব্লুকো মালিকানাধীন দুই ক্লাবের মধ্যে […]
গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে আত্তিকা অঞ্চলের সাথা এলাকায় দুটি ‘বেল’ হেলিকপ্টারের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) ওই এলাকায় দাবানল নিয়ন্ত্রণের সময় এ সংঘর্ষ হয়।এ ঘটনায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস এ দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক […]
সুদানের আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫

আফ্রিকার দেশ সুদানের উত্তর দারফুর অঞ্চলের ‘গারা আল-জাওয়াইয়া’ গ্রামে ঐতিহ্যবাহী একটি গ্রামীণ আদালতের চত্বরে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আরো বেশ কয়েকজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন।রবিবার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর আনুমানিক ১টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) উত্তর দারফুর রাজ্যের ‘গারা আল-জাওয়াইয়া’ গ্রামের একটি প্রথাগত আদালতে এ হামলা চালানো […]
পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের (থানা) বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ২২ জন আহত হয়েছেন।আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে এ হামলার ঘটনা ঘটে।সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান […]
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয়

গাজীপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় উদ্বুদ্ধ করতে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিকতা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৮০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন এ কর্মশালার আয়োজন করে।এতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য […]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির হাতাহাতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে দুজন বহিরাগতের বিরুদ্ধে ‘সমকামী কর্মকাণ্ডে’ জড়ানোর অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাসের পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্ত নেতার হলের সিট সাময়িকভাবে বাতিল করেছে প্রশাসন।এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির বৈঠককে কেন্দ্র করে হলে মুখোমুখি অবস্থানে দেখা গেছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের, ঘটেছে হাতাহাতির […]
আসিয়ানের সদস্য হতে পারবে না বাংলাদেশ: মহাসচিব কাও কিম হোর্ন

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুধু বাংলাদেশ নয়, পাপুয়া নিউগিনির (পিএনজি) জন্যেও কার্যত বন্ধ আন্তর্জাতিক এই জোটে যোগদানের পথ। আসিয়ানের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন না আসলে এ দুই দেশকে সদস্য করা অসম্ভব বলে জানিয়েছেন জোটের মহাসচিব কাও কিম হোর্ন।তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এবং পাপুয়া […]
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প।পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল।তবে তিনি […]
পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ১৩ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি শনিবার দক্ষিণ পেরুর নাজকা লাইনস প্রত্নতাত্ত্বিক এলাকার ওপর দিয়ে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এতে ১১ যাত্রী ও দু’জন পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে দু‘জন জার্মান, দু’জন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।নাজকা লাইনস পর্যটকদের […]
উপজেলা লেডিস ক্লাব উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন -সালমান উমর রুবেল এমপি।

গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ এর উদ্যোগে উপজেলা লেডিস ক্লাবের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা লেডিস ক্লাব উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন সালমান ওমর, এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ । উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন খান […]