মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির হাতাহাতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে দুজন বহিরাগতের বিরুদ্ধে ‘সমকামী কর্মকাণ্ডে’ জড়ানোর অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাসের পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্ত নেতার হলের সিট সাময়িকভাবে বাতিল করেছে প্রশাসন।
এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির বৈঠককে কেন্দ্র করে হলে মুখোমুখি অবস্থানে দেখা গেছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের, ঘটেছে হাতাহাতির ঘটনাও। তদন্ত কমিটির বৈঠক চলাকালে হলের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন দুই ছাত্র সংগঠনের নেতারা। ছাত্রদলের দাবি, অপরাধ ধামাচাপা দিতে শিবির নানা তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ছাত্রশিবির। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
ঘটনার সূত্রপাত গত ২৭ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংসদের এজিএস ও শিবির নেতা ইব্রাহিম খলিলের কক্ষে তার দুই অতিথির অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইব্রাহিম খলিলের রুমমেটের দাবি, কক্ষে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ইব্রাহিম খলিলের সিট সাময়িক বাতিল করে প্রশাসন এবং একটি তদন্ত কমিটি গঠন করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories