শিগগিরই চালু হবে টাঙ্গাইল কটন মিল : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী টাঙ্গাইল কটন মিলও দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ শনিবার (১ আগস্ট) সকালে দুই দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ […]
কোলের শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

কোলের শিশুদের সু-স্বাস্থ্যের জন্য মায়ের বুকের দুধের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।মায়ের দুধ পানে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহ তায়ালা মায়ের দুধকে […]
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর

প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারব।শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক বার্তায় তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন […]
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।এর আগে শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন […]
গণ-পরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস্থাপনা উন্নত করতে আজ (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জিপিএস সংযুক্ত না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেওয়া কিংবা ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) […]
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশে থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য দেশব্যাপী ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।তিনি বলেছেন, ‘দেশজুড়ে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত এবং বিরল রোগে আক্রান্ত মানুষদের একটি ডেটাবেজ প্রস্তুত করার পথে এগিয়ে যাওয়া এবং একটি রেজিস্টার মেইনটেইন করা প্রয়োজন। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করতে না পারলেও […]
ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান।তিনি জানান, আজ শুক্রবার বিকালে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিস্কার-পরিচ্ছন্নতা কেমন তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী অতিক্রম করে।জাহিদুর ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার […]
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আজ বৈঠকে বসছেন। সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক ডাকা হয়েছে।বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, তেল, গ্যাসের দামসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নিয়ে স্থায়ী কমিটিতে কোনো […]
ফেনীর সোনাগাজীতে প্রতি পক্ষের প্রহারে ডিস ব্যবসায়ী গুরুতর আহত

ফেনীর সোনাগাজীর নবাবপুর বাজারে কেবল নেটওয়ার্ক (ডিস) ব্যবসায়ী এ আর ডিসকোভারীর স্বত্বাধিকারী ওমর ছাদেক রুমনকে প্রতিহিংসার বশবর্তী হয়ে রড় দিয়ে পিটিয়ে আহত করে আরেক ডিস ব্যবসায়ী ফখরুদ্দিন ফারুক ও তার দলবল।শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় রুমন নবাবপুর বাজারে তার প্রতিষ্ঠান থেকে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় ফারুক, রুবেলসহ আরো ৩/৪ জনের একটি সংঘবদ্ধ দল […]
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছে।শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।শনিবার (১ আগস্ট) সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ, (৪৫) অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।স্থানীয় এলাকাবাসী জানান, […]