বিশ্বকাপ জয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই। ৬৬ বছর বয়সে বারেসির মৃত্যুর খবর আজ জানিয়েছে তাঁর সাবেক ক্লাব এসি মিলান।সামাজিক যোগাযোগমাধ্যমে মিলানের বিবৃতিতে বলা হয়, ‘ফ্রাঙ্কো বারেসির প্রয়াণে অশ্রুসিক্ত মিলান। তাঁর আদর্শ ও সততা ক্লাবের ডিএনএতে চিরকাল খোদাই করা থাকবে, ঠিক যেমন অমর হয়ে আছে তাঁর ঐতিহ্যবাহী ৬ নম্বর জার্সিটি।’ইতালির হয়ে ১৯৮২ বিশ্বকাপ জেতেন বারেসি। […]

বিশ্বকাপ ফাইনালের ১০ দিন পর অনুশীলনে ফিরলেন মেসি, আজ শনিবার মাঠে নামার সম্ভাবনা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার কাটিয়ে ১০ দিন পর আবারও অনুশীলনে ফিরেছেন অধিনায়ক Lionel Messi। যুক্তরাষ্ট্রের ক্লাব Inter Miami CF জানিয়েছে, আগামী শনিবার কলম্বাসের বিপক্ষে ম্যাচেই মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছেন এই তারকা।বিশ্বকাপ চলাকালে মেজর লিগ সকার (এমএলএস) স্থগিত থাকলেও টুর্নামেন্ট শেষে লিগের খেলা পুনরায় শুরু হয়েছে। বিশ্বকাপ ফাইনালে অংশ নেওয়া এমএলএসের একমাত্র দুই ফুটবলার ছিলেন […]

স্বপ্ন নয়, সত্যি! এবার কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

এবার কলকাতায় খেলতে আসছে ব্রাজ়িল। পাঁচ বারের বিশ্বকাপজয়ীদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতের ফুটবল দল। সেই খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার ব্রাজ়িল এবং ভারতীয় ফুটবল সংস্থার তরফে এই খবর আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে।এ দিন একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩ অক্টোবর, যুবভারতী স্টেডিয়ামে এই ম্যাচ হবে। ক’টা থেকে শুরু তা অবশ্য জানানো হয়নি। তবে […]

রাজধানীর দক্ষিণখান দিনে দুপুরে নিজ বাসায় নারী চিকিৎসককে হত্যা

রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে এক নারী চিকিৎসককে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দূর্বৃত্বরা। ঘটনাটি ঘটে ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ। খুন হওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র লুট হওয়ার কথাও বলেছেন তিনি।নিহত সারা […]

আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত-২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সিদ্দিক আইত মেসাউদেন।গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাজধানী আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে।তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে বাসটি […]

ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে যাচ্ছে। ফলে পাল্টা হামলার বর্তমান মাত্রা যুক্তরাষ্ট্র কতটা সময় ধরে বজায় রাখতে পারবে, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।শনিবার (১ আগস্ট) ফক্স নিউজের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সংকলিত তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর […]

যুক্তরাষ্ট্রে ‘বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান’ এফ-৩৫ বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেরিন কর্পসের ঘাঁটিতে একটি অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়। এর ফলে আকাশে ধোঁয়া উড়তে থাকে যা বহু মাইল দূর থেকেও দেখা যায়।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, একক আসনের এফ-৩৫বি লাইটনিং-২ যুদ্ধবিমানটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১-এর অন্তর্ভুক্ত ছিল। স্থানীয় সময় এদিন সকাল […]

৫৭ বছর গান গেয়েও মঞ্চে ওঠার আগে ভয় পান ভারতের ঊষা উত্থুপ

পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সফলভাবে পথচলা কিংবদন্তি শিল্পী ঊষা উত্থুপ জানালেন, দীর্ঘ ৫৭ বছরের ক্যারিয়ারেও মঞ্চে ওঠার আগে তিনি তীব্র নার্ভাসনেসে ভোগেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে ঊষা উত্থুপ বলেন, মানুষ তাঁকে আত্মবিশ্বাসী ও দৃঢ় ব্যক্তিত্বের মানুষ হিসেবে দেখলেও, প্রতিটি লাইভ পারফরম্যান্সের আগে তাঁর ভেতরে ভয় কাজ করে। তিনি ভাবতে থাকেন, দর্শক আগের মতো ভালোবাসবেন কি […]

প্রাথমিকে শিক্ষায় বাধ্যতামূলক হচ্ছে মার্শাল আর্ট

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে শক্তিশালী করা হচ্ছে। এরই অংশ হিসেবে সরকার চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।গতকাল শুক্রবার রাজধানীর বিজয় সরণির র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট’ দেওয়ার […]

দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং এসব কারখানা চালু করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত […]