রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দ্বিতীয় ডোজের আওতায় ১ কোটি ৫৭ লাখ মানুষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৯ বার

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার ৫১১ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৩১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮১ হাজার ২৫২ জন। আর বৃহস্পতিবার দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৬৭৩ ডোজ টিকা। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৬ হাজার ৩২২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৮৯৬ জনকে।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ১০ হাজার ৯৫৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৬৪৭ জনকে। এছাড়া সিনোফার্মের টিকা বৃহস্পতিবার প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৮ হাজার ২৭৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৫১ হাজার ৫৯৪ জন। মডার্নার টিকা বৃহস্পতিবার প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৪০৪ জন এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৯ হাজার ৫৮১ জনকে। এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৪৩৪ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories