রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৬ বার

গাজীপুরের টঙ্গীতে স্থানীয় আওয়ামী লীগের উত্তেজনাকে কেন্দ্র রেললাইন অবরোধের দেড়ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে টঙ্গীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে মেয়রের বিরুদ্ধে বিকেলে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কোনাবাড়িতে সড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা, অবিলম্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতির দাবি জানান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) একটি রেকর্ডিং ভাইরাল হয়। যেখানে জাতির পিতা ও স্থানীয় আওয়ামী নেতাদের আপত্তিকর মন্তব্য করেছে বলে দাবি করা হচ্ছে। এরপর থেকে ফুঁসে উঠেছে একটি পক্ষ। এদিকে রেকর্ডিং এডিট করা দাবি করে গাজীপুর সিটি করপোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলছেন, বেকায়দায় ফেলতেই একটি পক্ষ এমন করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories