সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

টঙ্গীর এসএস স্টিল কারখানায় পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৯ বার

গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিল কারখানায় বুধবার সকালে কাজ করার সময় পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এরা হলেন মো. সোহেল মিয়া (৩৮), মো.সোগর আলী (৩৫), মো.আসাদুল্লাহ (৪৫), মো.মুনতাছির মাহমুদ (২৮) ও মো.বেল্লাল হোসেন (৩৮)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানা সুত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ১১ টার সময় ওই কারখানার বার্নিশ সেকশনে কাজ করছিলো শ্রমিকরা। কাজ করার সময় হঠাৎ আগুনের ফুলকিতে পাঁচ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে কারখানা প্রশাসনিক কর্মকর্তা রাসেল বাবু এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৫ শ্রমিক সাময়িক আহত হওযার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে শ্রমিকরা আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান।
#

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories