শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

আজ বিশ্ব শান্তি দিবস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৯ বার

যুদ্ধ, হিংসা, হানাহানি বন্ধ করে শান্তির পৃথিবী গড়তে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব শান্তি দিবস’ ২১ সেপ্টেম্বর, মঙ্গলবার পালিত হচ্ছে। চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘রিকভারিং বেটার ফর অ্যান ইকুইটেবল অ্যান্ড সাসটেইনেবল ওয়ার্ল্ড’ বা ‘একটি স্থিতিশীল ও সমতার বিশ্বের জন্য আরও ভালো অবস্থার পুনরুদ্ধার’।  জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে বিশ্ব শান্তি দিবসের ২৪ ঘণ্টা বিশ্বের সব প্রান্তে যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন।

একটি যুদ্ধমুক্ত, শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব (নম্বর : ৩৬/৬৭) অনুযায়ী প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্ব শান্তি দিবস পালনের সিদ্ধান্ত হয়। পরে ২০০১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত অপর এক প্রস্তাবের (৫৫/২৮২) আলোকে ২০০২ সাল থেকে প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এক বাণীতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মানবতার এক সংকটময় মুহূর্তে এ বছর আন্তর্জাতিক শান্তি দিবস এসেছে। কভিড-১৯ আমাদের বিশ্বটাকে একেবারে ওলট-পালট করে দিয়েছে। এ অবস্থার মধ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জলবায়ু পরিস্থিতি দিনে দিনে আরও গুরুতর হচ্ছে। অসমতা ও দারিদ্র্য আরও বাড়ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories