বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাটোরে ১৫ দফা দাবিতে নাটোরে চলছে পণ্যবাহী গাড়ির কর্মবিরতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১২০ বার

১৫ দফা দাবিতে সারা দেশে ডাকা ৭২ ঘণ্টার পণ্যবাহী গাড়ির (ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান) কর্মবিরতি চলছে উত্তরের জেলা নাটোরেও। মঙ্গলবার ভোর ৬টা থেকে জেলায় এই কর্মবিরতি শুরু হয়।

কর্মবিরতি চলাকালীন নাটোর থেকে কোসো পণ্য পরিবহন গাড়ি ছেড়ে যায়নি। এছাড়াও জেলার কোনো সড়কেই কোনো গাড়ি চলাচল করতে দেখা যায়নি। ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নাটোর জেলা শাখার সভাপতি আনিসুর রহমান জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত পালন করতে অন্য জেলার সাথে নাটোর জেলাও সম্মতি দিয়েছে। ফলে আজ থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার কর্মবিরতি তারা যথাযথভাবে পালন করবেন।

তারা নিজেরাও কোনো পণ্য পরিবহন করবেন না, অন্য কোনো জেলা থেকে কোনো ধরনের পণ্যবাহী গাড়ি তারা চলাচল করতেও দেবেন না। তবে সকালে কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে।

এ ব্যাপারে পণ্য পরিবহন নেতাদের বক্তব্য, হঠাৎ করে এই কর্মবিরতি ডাকায় তারা পণ্য নামিয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। এজন্যই কিছু ট্রাক রাস্তায় চলাচল করতে দেখা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories