শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

টঙ্গীতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে সিলেট, চট্রগ্রাম, খুলনা রাজশাহীসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১ টার দিকে টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে আউটার সিঙ্গেল এ ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, ওই মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় আসার সময় টঙ্গী ওই এলাকায় লাইনচ্যুত হয়ে এ দূর্ঘটনা ঘটে। তবে এতে কােন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় রিলিফ ট্রেনকে খবর দেয়া হলে উদ্ধার কার্যক্রম শুরু হয়। উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে।এদিকে ট্রেন দূর্ঘটনার পর পর আশপাশের বস্তির কতিপয় লোকজন ট্রেনের ভাঙ্গা লােহা হাতিয়ে নিতে দেখা যায়। ঘটনাস্থলে রেলওয়ে জিআরপি এবং নিরাপত্তা পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর পর ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories