সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ছেন কোহলি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২ বার

নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। কদিন আগেই এ ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় দলের পর এবার তার আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন এ সময়ের অন্যতম ব্যাটসম্যান কোহলি। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে নিজেদের মিশন শুরুর আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন ভারতীয় অধিনায়ক ।

ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আজ (রবিবার) সন্ধ্যায় সতীর্থদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরুর আগে সবাইকে জানাতে চাই, আইপিএলে এটিই বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে আমার শেষ আসর হতে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই এটা আমার ভাবনায় ছিল। অনেক বছর ধরেই আমার ওপর চাপ অনেক বেশি। আর, তা কমাতেই সম্প্রতি আমি ভারত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি।’ তবে নেতৃত্ব ছাড়লেও এই ফরম্যাটে ক্রিকেটার হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ভারতীয় তারকা, ‘আগামীতেও আমি আমার বাকি দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সতেজ হয়ে, ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে কীভাবে আমি এগিয়ে যেতে চাই, সেই ব্যাপারে পরিষ্কার হতে আমার এই নির্ভার হওয়াটা দরকার। বুঝতে পারছি বেঙ্গালুরু একটা পালাবদলের মধ্য দিয়ে যাবে। আগামী বছর বড় নিলাম আসছে। তবে আমি ম্যানেজমেন্টকে বলেছি, বেঙ্গালুরু ছাড়া আর কোনো দলের কথা ভাবছি না। প্রথম দিন থেকেই আমি এই দলের হয়ে খেলার জন্য নিবেদিত, আইপিএলে আমার শেষ ম্যাচ পর্যন্ত তাই থাকব।’ ২০০৮ সাল থেকে বেঙ্গালুরুর হয়েই খেলে আসছেন কোহলি। ২০১৩ সালে দলটির নেতৃত্ব গ্রহণ করেন। কিন্তু, এখনো দলকে শিরোপা উপহার দিতে ব্যর্থ বেঙ্গালুরুর অধিনায়ক। এই দলের হয়ে ফেলে আসা দিনগুলো নিয়ে কোহলি বলেন, ‘আনন্দ বেদনা হতাশার নয় বছরের অসাধারণ এক যাত্রা। এখানে খুশির মুহূর্ত ছিল, বেদনার মুহূর্ত ছিল। আমি সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে নিঃশর্ত ও ধারাবাহিকভাবে সমর্থন দেওয়ার জন্য এবং আমার ওপর আস্থা রাখার জন্য। এটা স্রেফ একটা বিরতি। এটা যাত্রার শেষ নয়, যাত্রা চলবে। যেভাবে অনেক বছর ধরে চলছে, সেভাবেই চলবে। সবাইকে ধন্যবাদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories