সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

রাতে মাঠে নামছে কেকেআর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫ বার

আইপিএলের দ্বিতীয় পর্বে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে রাত ৮টায় মাঠে নামছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। তবে এই একাদশে সাকিব আল হাসান থাকবেন কি না সেটিই এখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের বড় প্রশ্ন। 
 
এর আগে, গত মে মাসে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত করে দেয়া হয়েছিল আইপিএল। বন্ধ হওয়ার আগে কলকাতার একাদশে নিয়মিত ছিলেন না সাকিব। 

দলের সাত ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে সুযোগ পেয়েছিলেন তিনি। বাকি ৪ ম্যাচ কাটাতে হয়েছে বেঞ্চে বসেই। সেই তিন ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। তিন ম্যাচে ৩৯ বল মোকাবিলা করে ৩৮ রান করেন তিনি। আর বল হাতে ১০ ওভারে ৮১ রান খরচায় নেন ২টি উইকেট।

তবে এবার দ্বিতীয় পর্ব শুরুর আগে সাকিবের ব্যাপারে উচ্ছ্বসিতই দেখা গেছে কলকাতাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের কোয়ারেন্টাইন শেষ করে দলের সঙ্গে যোগ দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গেই প্রচার করেছে তারা।

অবশ্য এতেও নিশ্চয়তা মিলছে না যে, আজ ব্যাঙ্গালুরুর বিপক্ষে সাকিবকে প্রথম একাদশে রাখবে কলকাতা। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমগুলোর সম্ভাব্য একাদশেও নেই সাকিব আল হাসানের নাম।

কলকাতার চার বিদেশি হিসেবে বেশিরভাগ জায়গায়ই বলা হচ্ছে আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, সুনিল নারিন ও লকি ফার্গুসনের নাম। তবে নারিনের জায়গায় সাকিবকে খেলতে দেখা গেলেও সেটি অবাক করার মতো হবে না। 
 
টুর্নামেন্টের প্রথম পর্বে ৮ ম্যাচ খেলে ৬টিতে জিতেছিল ব্যাঙ্গালুরু। যার সুবাদে পাওয়া ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিলো তারা। রোববার মুম্বাইকে হারিয়ে সমান ১২ পয়েন্ট নিয়েই শীর্ষে উঠেছে চেন্নাই।

অন্যদিকে কলকাতা খেলেছে ৭টি ম্যাচ। যেখানে তারা জয় পেয়েছে মাত্র দুইটিতে আর হেরেছে বাকি পাঁচ ম্যাচ। মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে তারা। সেরা চারের টিকিট পেতে বাকি সাত ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই কলকাতার সামনে।

কলকাতার সম্ভাব্য একাদশ: 
শুবমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, সুনিল নারিন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক, লকি ফার্গুসন, শিভাম মাভি, প্রাসিদ কৃষ্ণা ও ভরুন চক্রবর্তী।

ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশ:
বিরাট কোহলি(অধিনায়ক), দেবদূত পাড্ডিকাল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ আজহারউদ্দিন, ভানিন্দু হাসারাঙ্গা, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও ইয়ুজভেন্দ্র চাহাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories