মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

নিউইয়র্কে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১০২ বার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তাঁর এই সফরের পক্ষে-বিপক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনভর আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি চলার সময় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস রণক্ষেত্রে পরিণত হয়।  এ সময় দফায় দফায় হামলা, পাল্টা হামলা, ধাক্কা-ধাক্কি, এমনকি কিল-ঘুষির ঘটনাও ঘটেছে। একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং আরেকদিকে বিএনপি, যুবদল, জাসাসের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে পরস্পরবিরোধী স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। তখনই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সংষর্ঘের কারণে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টা থেকে ১০টা নাগাদ পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, শনিবার বিকেলে ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি শুরু হয়। এ সময় আওয়ামী লীগের একদল কর্মী সেখানে হামলার চেষ্টা করেন। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বেশি দূর গড়াতে পারেনি।  এ ঘটনার ঘণ্টা দেড়েক পর ডাইভার্সিটি এলাকা থেকে শেখ হাসিনাকে নিউইয়র্কে ‘শুভেচ্ছা-স্বাগত’ স্লোগানে যুবলীগের একটি র‌্যালি ৭৩ স্ট্রিট দিয়ে ৩৭ এভিনিউর দিকে যাওয়ার সময় আশপাশে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনাকে প্রতিহত করার স্লোগান দেন। এরপর র‌্যালি থেকে বিএনপি-জামায়াত প্রতিরোধের স্লোগান দিতে দিতে ৩৭ এভিনিউর কর্নারে যাওয়ার পরই রাস্তার অপরপাশে বিএনপির মানববন্ধনের সঙ্গে সংঘাত বেধে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories