মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

আগামী মাসে ঢাকায় আসছে মেট্রোরেলের ৪ বগি ও ২ ইঞ্জিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১ বার

গত সপ্তাহে মোংলা বন্দরে পৌঁছানো মেট্রোরেলের চারটি বগি ও ইঞ্জিন দুটি অক্টোবর মাসে ঢাকায় পৌঁছবে। বর্তমানে এগুলোর ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে।  জানা গেছে, মোংলা সমুদ্র বন্দরের শুল্ক ও ভ্যাট সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া শেষে মেট্রোরেলের ৫ম এই সেট নদীপথে অক্টোবরে ঢাকার উত্তরায় ডিএমটিসিএল ডিপোতে এসে পৌঁছানোর জন্য সময় নির্ধারিত আছে। 

আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু করা যেতে পারে বলে প্রকল্প কর্মকর্তারা আশা প্রকাশ করছেন।  গত ২৯ আগস্ট উত্তরা থেকে মিরপুরের পল্লবী স্টেশন রুটের রেলপথে পরীক্ষামূলক মেট্রোরেল পরিচালনা করা হয়। এর আগে পূর্ব প্রস্তুতি হিসেবে ২৭ আগস্ট দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। মেট্রোরেল পরিচালনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা ঢাকা পোস্টকে জানিয়েছেন, এ দুই দফায় চলাচলে কোনো সমস্যা হয়নি।    মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার (সিপি-৮) এবিএম আরিফুর রহমান জানিয়েছেন, উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেন পরিচালনা করতে কোনো প্রতিবন্ধকতা পাওয়া যায়নি। মেট্রোরেল চালানোর সময় পরপর স্টেশনগুলোতে ট্রেন থামানো হয়েছে। সবকিছু ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়েছে।  ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেলের উড়ালপথ কংক্রিটের দেওয়াল দিয়ে বেষ্টিত। ট্রেন চলাচলকালে তাই পথচারীরা মেট্রোরেল দেখতে পারবেন না। সড়কের পাশে উঁচু ভবন থেকে মানুষজন এই ট্রেন চলাচল দেখতে পাবেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories