সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বার্নলির মাঠে আর্সেনালের জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ বার

এক ফ্রি কিকে দলকে এগিয়ে নিলেন মার্টিন ওডেগোর। বার্নলির বিপক্ষে এই গোলের ব্যবধান ধরে রাখতে ঘাম ছুটে গেল আর্সেনালের। তবে শেষ পর্যন্ত পারল তারা। প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে প্রথম জয় পেল মিকেল আর্তেতার দল।  ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম ভালো সুযোগটা পায় অর্সেনাল। গোলরক্ষক একটি শট ফিরিয়ে দেওয়ার পর ফিরতি বলে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি নিকোলাস পেপে। দশম ও চতুর্দশ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করা স্বাগতিকরা পিছিয়ে পড়ে ৩০তম মিনিটে। ওডেগোরের দুর্দান্ত ফ্রি কিকে খুব বেশি কিছু করার ছিল না গোলরক্ষকের।

৪৫তম মিনিটে পেপের ক্রসে এমিল স্মিথ রোয়ের চেষ্টা একটুর জন্য লক্ষ্যে থাকেনি। প্রথমার্ধের বিবর্ণ বার্নলি যেন বদলে যায় বিরতির পর। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় আর্সেনালকে। ৫৯তম মিনিটে ম্যাক্সওয়েল করনেটের শট ঠেকিয়ে আর্সেনালের ত্রাতা গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল। ৯ মিনিট পর তাকে দুর্বল ব্যাকপাস দিয়ে বিপদ ডেকে আনেন বেন হোয়াইট। এগিয়ে এসে ক্লিয়ার করার চেষ্টায় মাটেই ভিদ্রাকে ফাউল করে বসেন র‌্যামসডেল। শুরুতে পেনাল্টি দিলেও পরে ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। বলে গোলরক্ষকের পা স্পর্শ করায় বেঁচে যায় আর্সেনাল। ৭৬ ও ৭৮তম মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করে বার্নলি। অ্যাশলি ওয়েস্টউড হেড রাখতে পারেননি লক্ষ্যে। পরে ডুয়াইট ম্যাকনিলের শট বার ঘেঁষে বাইরে চলে যায়। আগের ম্যাচে নরিচ সিটির বিপক্ষে ১-০ গোলে জেতা আর্সেনাল মনোযোগ দেয় রক্ষণে। বাকি সময়টায় বার্নলির আক্রমণের ঝাপটা সামলে ৩পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। লিভারপুল ১৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ম্যানচেস্টার সিটি ১০ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories