রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

নাদির শাহ’র নামে ক্লাব হাউজের নামকরণ করলো ডিসিএ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২ বার

প্রয়াত আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ’র নামে ক্লাব হাউজের নামকরণ করেছে ধানমন্ডি ক্রিকেট একাডেমি (ডিসিএ)। এখন থেকে তাদের ক্লাব হাউজের নাম ‘নাদির শাহ স্ট্যান্ড’। শনিবার (১৮ সেপ্টেম্বর) তারা নাদির শাহ’র সম্মানে এই নামকরণ করে।

এই নামকরণের বিষয়টি ঘোষণা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন- ধানমন্ডি ক্রিকেট একাডেমির সভাপতি আবু মোহাম্মদ সবুর, সাধারণ সম্পাদক আরমান নাম্মু ও যুগ্ম সাধারণ সম্পাদক তায়েব আফজাল। মূলত ডিসিএ’র ক্লাব হাউজের নামকরণ নাদির শাহ’র নামে করার প্রস্তাবটি দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। যিনি দীর্ঘদিন নাদির শাহ’র সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেছেন। শুক্রবার ডিসিএ’র একটি আলোচনা সভায় তিনি এ প্রস্তাবটি আনেন। সেটার সঙ্গে একমত হন ক্লাবটির কর্মকর্তারা এবং শনিবারই সেটা বাস্তবায়ন করা হয়। ডিসিএ সভাপতি সবুর এমন একটি প্রস্তাব আনার জন্য রকিবুল হাসানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটাররা নাদির শাহ’র ক্রিকেটিং স্পিরিট ও ক্রিকেটের প্রতি তার ভালোবাসায় অনুপ্রাণিত হবে। নাদির শাহ তরুণ প্রজন্মকে ধানমন্ডি ক্রিকেট একাডেমি মাঠে খেলতে দেখতে পছন্দ করতেন। উল্লেখ্য, নাদির শাহ ছিলেন ধানমন্ডি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাকালিন সদস্য এবং প্রথম কোচ। যিনি গেল ১০ সেপ্টেম্বর মারা যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories