সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বোহোমের জালে বায়ার্নের গোল উৎসব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৭ বার

প্রাক-মৌসুমে নড়বড়ে চেহারার বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় প্রথম ম্যাচেও ছিল একটু দিশেহারা। তবে পরের ম্যাচেই স্বরূপে ফেরা দলটি এর পর থেকে হয়ে উঠেছে বিধ্বংসী। প্রতিপক্ষ যেই হোক না কেন, গুঁড়িয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য তাদের। সেই ধারাবাহিকতায় এবার লিগে নবাগত বোহোমের জালে গোল উৎসব করল শিরোপাধারীরা। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ম্যাচটি ৭-০ গোলে জিতেছে বায়ার্ন।  ১১ বছর পর বুন্দেসলিগায় ফেরা দলটির জালে গোলের সূচনা হয় ম্যাচে ১৭ মিনিটে। দারুণ বাঁকানো ফ্রি কিকে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন লেরয় সানে। অবশ্য প্রতিপক্ষের অপরিকল্পিত ও অগোছালো রক্ষণ প্রাচীরের দায়ও আছে যথেষ্ট। প্রথমার্ধেই আরও তিনবার বোহোমের জালে বল জড়ায়। ২৭তম মিনিটে জসুয়া কিমিখের শট একজনের গায়ে লেগে জালে জড়ায়। পাঁচ মিনিট পর টমাস মুলারের দারুণ থ্রু বল ধরে গতিতে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান বাড়ান সের্গে জিনাব্রি।

আর বিরতির ঠিক আগে বোহোমের ডিফেন্ডার ভাসিলিস নিজেদের জালেই বল জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে ধেকে বিরতিতে যায় বায়ার্ন। ৬১তম মিনিটে কাছ থেকে অনায়াস এক টোকায় স্কোরশিটে নাম লেখান রবের্ত লেভানদোভস্কি। চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবকটিতেই জালের দেখা পেলেন এই পোলিশ তারকা। এর পর ৬৫তম মিনিটে কিমিখ ও ৭৯তম মিনিটে এরিক মাক্সিম চুপো-মোটিং গোল করলে বিশাল জয়ের আনন্দে মাঠ ছাড়ে বায়ার্ন। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। চার ম্যাচের চারটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ভলফসবুর্ক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories