রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে শীর্ষে লিভারপুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৮ বার

ফের জালের দেখা পেলেন মোহামেদ সালাহ। বর্তমান ক্লাবের হয়ে শত গোলের মাইলফলক স্পর্শ করলেন সাদিও মানে। তাদের নৈপুণ্যে আরেকটি দারুণ জয় পেল লিভারপুল। সফল পথচলায় এবার তারা ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-০ গোলে হারাল ক্রিস্টাল প্যালেসকে। এ জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ইয়ুর্গেন ক্লপের দল।  ম্যাচের দ্বিতীয় মিনিটে উইলফ্রেড জাহার শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলিসন। পরের মিনিটেই ক্রিস্তিয়ান বেনতেকের হেড পোস্টে লাগলে ফের বেঁচে যায় স্বাগতিকরা। এর পর একটু একটু করে চাপ বাড়াতে থাকে লিভারপুল। প্যালেস মাঝেমধ্যে পাল্টা আক্রমণে উঠলেও আধিপত্য করে ক্লপের দল। তবে সুযোগ নষ্ট হতে থাকে অনেক।

৩৮তম মিনিটে দিয়োগো জটা অবিশ্বাস্য এক মিস করেন। থিয়াগো আলকান্তারা হেড গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা দারুণ নৈপুণ্যে রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি, বল চলে যায় জটার পায়ে। পাঁচ গজ দূর থেকে কেবল একটা টোকার দরকার ছিল; কিন্তু ফাঁকায় দাঁড়িয়ে উড়িয়ে মারলেন পর্তুগিজ ফরোয়ার্ড। পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় লিভারপুল। কর্নারে সালাহর হেডে আরেকটি দুর্দান্ত সেভ করেন গুয়াইতা; কিন্তু এবারও বল হাতে রাখতে পারেননি তিনি। কাছ থেকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মানে। ৬৮তম মিনিটে আবারও গুয়াইতার দুর্দান্ত ডাবল সেভে লড়াইয়ে থাকে প্যালেস। মুহূর্তের ব্যবধানে এই স্প্যানিয়ার্ড ব্যর্থ করে দেন কেইটা ও সালাহকে। ৭২তম মিনিটে পাল্টা আক্রমণে গোল পেতে পারতো সফরকারীরা। কিন্তু তাদের ফরাসি ডিফেন্ডার ওদসোন এদুয়া গোলমুখে বল নিয়ন্ত্রণেই নিতে পারেননি। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। কর্নারে ভার্জিল ফন ডাইক হেড করতে লাফিয়ে ঠিকমতো বলে মাথা ছোঁয়াতে পারেননি। তার কাঁধে লেগে বলে যায় ছয় গজ বক্সের মুখে সালাহর পায়ে। বিনা বাধায় ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মিশরের এই ফরোয়ার্ড। আর ৮৯তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন কেইটা। লিভারপুলের প্রথম প্রচেষ্টা এবার ঝাঁপিয়ে ঠেকিয়েছিলেন গুয়াইতা; কিন্তু ডি-বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন গিনির সেন্ট্রাল মিডফিল্ডার। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ১০ পয়েন্ট নিয়ে উঠেছে দুই নম্বরে। একটি করে ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও এভারটনের পয়েন্টও সমান ১০ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories