রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

রামেক হাসপাতালের করোনা ইউনিটের আরও ৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৬ বার

করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৮ জনের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। রামেকের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জন ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১২৮ জন। করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৭১টি নমুনা পরীক্ষায় সাতজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৭ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories