সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১০২ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাথাইলচাপড় বাজার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ব্যবসায়ী শাহীন আলমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই উপজেলার বর্শিভাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories