রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

আবারো আইসিইউতে পেলে

খেলা অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬ বার

হাসপাতাল থেকে বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। স্থানীয় সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে তার কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।

৮০ বছর বয়সী তিনবারের এই বিশ্বকাপ জয়ী তারকাকে সার্বক্ষণিক ডাক্তারি পরিচর্যার মধ্যে রাখা হয়েছে। তবে হাসপাতাল থেকে এর বেশি কিছু জানানো হয়নি। পেলে লম্বা সময় ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং ঠিকমতো হাঁটতে পারেন না। তাছাড়া করোনার কারণে তিনি জনসম্মুখে আসেন না বললেই চলে। তার সান্তোসের বাড়ির আঙ্গিনায় গুটিকয়েকবার দেখা গেছে তাকে। পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলেছিলেন। গোল করেছিলেন ৭৭টি। যা ব্রাজিলের হয়ে করা যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories