সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

চীন থেকে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৯০ বার

সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা আরও ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। টিকার চালান নিয়ে একটি ফ্লাইট শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সিনোফার্ম থেকে আরও ৫০ লাখ টিকা এসেছে। টিকাগুলো গতকাল রাত ২টায় ঢাকায় আসে। প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন। 
এর আগে, শুক্রবার রাতে চীনের দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় জানায়, ৫ মিলিয়ন ডোজ সিনোফার্মের টিকা বাংলাদেশের উদ্দেশে চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর ছেড়েছে। এদিকে, গত ১০ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, এখন থেকে প্রতি সপ্তাহে আমরা ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার শিডিউল পেয়েছি। এভাবে চলতি মাসের চার সপ্তাহে চারটি টিকার চালান আসার কথা রয়েছে। প্রতি চালানে আসবে ৫০ লাখ ডোজ টিকা। আগামী নভেম্বর পর্যন্ত এটি চলমান থাকবে। গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এর পর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে আরও ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। অর্থাৎ বাংলাদেশকে ২১ লাখ সিনোফার্মের টিকা উপহার দেয় চীন। এ ছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ টিকা। এরপর গত ১০ সেপ্টেম্বর রাতে বড় চালানে সিনোফার্ম থেকে দেশে আসে আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা। এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেল বাংলাদেশ। এছাড়া আজকের চালানে এলো আরও ৫০ লাখ ডোজ টিকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories