সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশ র‍্যাংকিংয়ে আরও পেছাল

ক্রীড়া অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১ বার

বিশ্ব ফুটবলের র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এমনিই তলানিতে রয়েছে। এবার পিছিয়েছে আরও একধাপ। দুই মাসের ব্যবধানে জামাল-তপুরা পিছিয়েছে মোট ৫ ধাপ। এ বছরের মে মাসে ১৮৪তম অবস্থানে ছিল বাংলাদেশ, নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ৫ ধাপ পিছিয়ে এখন লাল-সবজ জার্সিধারীদের অবস্থান ১৮৯তম। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা হাল নাগাদ করা র‍্যাংকিং প্রকাশ করে। সবশেষ রেটিং থেকেও ৩ পয়েন্ট হারিয়েছে জেমি ডে’র শিষ্যরা। ২১০টি দেশের মধ্যে ৯০৬ রেটিং নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৯ তম।

দক্ষিণ এশিয়ার ফুটবল খেলুড়ে দেশের মধ্যে সবার ওপরে আছে ভারত। তবে তারাও পিছিয়েছে দুই ধাপ (১০৭)। এছাড়া তালিকায় মালদ্বীপ (১৫৮), নেপাল (১৬৮), পাকিস্তান (১৮৯) অবস্থানে। এদিকে শীর্ষেই অবস্থান করছে বেলজিয়াম। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ফ্রান্সকে হটিয়ে তৃতীয় স্থানে উঠেছে ইংল্যান্ড। সেরা দশের যথাক্রমে রয়েছে ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, মেক্সিকো ও ডেনমার্ক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories