মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

শহীদ আফ্রিদির জার্সি পেয়ে গর্বিত শাহীন আফ্রিদি

ক্রীড়া অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৯ বার

পাকিস্তানের উদীয়মান তারকা শাহীন শাহ আফ্রিদি। ২০১৮ সালে অভিষেকের পর থেকে এই পেসার ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। এবার পেলেন পাকিস্তানের লিজেন্ডারি অলরাউন্ডার শহীদ আফ্রিদির ১০ নম্বর জার্সি। পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে নতুন জার্সিতে দেখা যাবে ২১ বছর বয়সী এ পেসারকে। এতদিন ৪০ নম্বর জার্সিতে খেলেছেন আফ্রিদি। নতুন জার্সি পরে এবার তাকে দেখা যাবে। সাবেক অধিনায়কের জার্সি পেয়ে গর্বিত এই তরুণ পেসার টুইট করেছেন, ‘এটা একটি জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু। এটি সততা, অখণ্ডতা ও পাকিস্তানের প্রতি অপরিসীম ভালোবাসার প্রতিনিধিত্ব করে। আমি বিনীত ও সম্মানিত যে এখন থেকে শহীদ আফ্রিদির পর ১০ নম্বর জার্সিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করব।

আন্তর্জাতিক ম্যাচে ২৫.৪৭ গড়ে ১৬১ উইকেট নেওয়া পেসারকে এই জার্সির যোগ্য উত্তরসূরি বললেন সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক রিটুইট করে লিখেছেন, আমি অনেক সম্মান ও গর্ব নিয়ে এই জার্সি পরতাম। আমি আনন্দিত যে ১০ নম্বর জার্সি এখন পরবে শাহীন, সে যোগ্য উত্তরসূরি! শাহীন আমি তোমাকে অনেক শুভকামনা জানাই, উপরে উঠতে থাক এবং সর্বোচ্চ গর্ব নিয়ে পাকিস্তানের জার্সি পর। উল্লেখ্য, গত মার্চে শহীদ আফ্রিদি তার বড় মেয়ে আকসার সঙ্গে শাহীন আফ্রিদিকে বিয়ে দেওয়ার ঘোষণা দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories