সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে রাহুলের দিকে তাকানো উচিত ভারতের : সুনিল গাভাস্কার

ক্রীড়া অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৯ বার

বিরাট কোহলির পর ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাচ্ছেন রোহিত শর্মা। ব্যাপারটি নিয়ে তাই কোন সংশয় নেই। কিন্তু রোহিতের বয়সও তো হয়ে গেছে ৩৪! তাই সুনিল গাভাস্কার পরবর্তী অধিনায়ক তৈরি করার কাজটি শুরু করতে বলছেন এখনই। সেখানে তার পছন্দ লোকেশ রাহুল। বেশ কিছুদিন ধরে চলে আসা গুঞ্জন বৃহস্পতিবার সত্যি হয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই এই সংস্করণে জাতীয় দলের নেতৃত্ব ছাড়ছেন কোহলি। সাদা বলের ক্রিকেটে এখনকার সহ-অধিনায়ক রোহিত ও ভারতীয় বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কোহলি।

রোহিতের সঙ্গে কোহলির আলোচনাতেই অনেকটা পরিষ্কার, এই সংস্করণের নেতৃত্ব পেতে যাচ্ছেন এই ওপেনার। ভারতীয় একটি টিভি চ্যানেলকে গাভাস্কার বললেন, সহ-অধিনায়কের দায়িত্ব এখন দেওয়া উচিত রাহুলকে, ‘এটা ভালো ব্যাপার যে বিসিসিআই সামনে তাকাচ্ছে। ভবিষ্যৎ ভাবনা সবসময়ই গুরুত্বপূর্ণ। ভারত যদি ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে কাউকে গড়ে তুলতে চায়, তাহলে রাহুলের দিকে তাকানো উচিত।’ তিনি আরও বলেন, ‘সে ভালো পারফর্ম করেছে। এবার ইংল্যান্ডেও তার ব্যাটিং ছিল ভালো। আইপিএলে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের সংস্করণেও পারফর্ম করছে। তাকে সহ-অধিনায়ক করা উচিত।’ আইপিএলে দারুণ দিচ্ছেন রাহুল। সেখানে ব্যাট হাতেও তিনি দারুণ ধারাবাহিক। এই ব্যাপারটিও নজর কেড়েছে গাভাস্কারের, ‘আইপিএলে নেতৃত্বের দারুণ গুণাবলী দেখিয়েছে রাহুল। নেতৃত্বের ভার তার ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলেনি। তার নামটি তাই বিবেচনায় নেওয়া উচিত (ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে গড়ে তোলায় ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories