গাজীপুরে একজন নারী সংবাদকর্মীকে ধর্ষণের চেষ্টা’র অভিযোগে আনন্দ টেলিভিশনের গাজীপুর জেলার বিশেষ প্রতিনিধি মোঃ শাকিল হোসেন (২৬) এবং আনন্দ টিভির গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ আব্বাস উদ্দিন(৪৮) নামে ২ নামধারী সাংবাদিককে আটক করে আদালতে প্রেরণ করেছে জয়দেবপুর সদর থানা পুলিশ।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর-২০২১ রাত অনুমান সাড়ে ১০ টায় ভাষা টিভি নামে একটি অনলাইন চ্যানেলের স্টাফ রিপোর্টার ও জাতীয় সাপ্তাহিক বিশ্ববাংলার রিপোর্টার রুমানা ইসলাম জুইকে (১৯) একটি কারখানার প্রতিবেদন করার কথা বলে গাজীপুর সদর জয়দেবপুর থানাধীন শিরিরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট এর ভিতরে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে আনন্দ টিভির গাজীপুর জেলার বিশেষ প্রতিনিধি মোঃ শাকিল হোসেন এবং আনন্দ টিভির গাজীপুর মহানগর প্রতিনিধি
মোঃ আব্বাস উদ্দিন ।
এসময় রুমানা ইসলাম জুই ৯৯৯ ফোন করে সহায়তা চাইলে, জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুইকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করেন।
এঘটনায় রুমানা ইসলাম জুই জয়দেবপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা সংক্রান্ত মামলা করেছে।
মোঃ শাকিল হোসেনের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া থানার মাদারকাঠি এলাকায় এবং টঙ্গীর বাসিন্দা আর মোঃ আব্বাস উদ্দিন গাজীপুর মেট্রােপলিটন বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হয়েছে । তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply