রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

লক্ষ্মীপুরের রায়পুরে তেল কম দেওয়ায় ৩ পেট্রলপাম্পকে জরিমানা

জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর
  • আপলোডের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ বার

লক্ষ্মীপুরের রায়পুরে তেল কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন পেট্রলপাম্পকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় একটি এবং পৌর শহরের বাসটার্মিনাল এলাকায় দুটি পেট্রলপাম্পে আদালত পরিচালনা করে।

এ সময় আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. আনিসুর রহমান ও রায়পুর থানা পুলিশ। জরিমানা করা তেলের পাম্পগুলো হলো— রায়পুর বাসটার্মিনাল এলাকায় হাজি আলী আকবর ও পাটোয়ারী ফিলিং স্টেশন এবং বাসাবাড়িবাজার এলাকায় রৌশন আরা ফিলিং স্টেশন। ইউএনও সাবরীন চৌধুরী বলেন, ২০১৮ সালের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী তিনটি পেট্রলপাম্পকে পৃথক মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories