মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বড় জয়

ক্রীড়া অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে স্রেফ উড়ে গেল শ্রীলংকা ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল তারা। মঙ্গলবার রাতে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে তারা হারল ১০ উইকেটের ব্যবধানে। আরও একবার ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। জবাবে মাত্র ১৪.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

স্বাগতিকদের করা ১২০ রানের জবাবে ফিফটি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারই। আগের ম্যাচেও ফিফটি করা কুইন্টন ডি কক অপরাজিত থাকেন ৪৬ বলে ৫৯ রান করে। আরেক ওপেনার রেজা হেনডরিকসের ব্যাট থেকে আসে ৪২ বলে ৫৬ রান। এর আগে শ্রীলংকার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৯ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা। আর শেষদিকে চামিকা করুনারাতেœর ২৪ রানের সুবাদে একশ পার হয় স্বাগতিকদের দলীয় সংগ্রহ। বল হাতে দুটি করে উইকেট নেন জর্ন ফরচুইন ও কাগিসো রাবাদা। এ ছাড়া এইডেন মারক্রাম, উইয়ান মাল্ডার ও কেশভ মহারাজের শিকার ১টি করে উইকেট। পুরো সিরিজেই ব্যাট হাতে ছন্দে থাকা ডি কক জিতেছেন সিরিজসেরার পুরস্কার। তার হাতেই উঠেছে শেষ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories