রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

চ্যাম্পিয়ন্স লিগে ক্যাসিয়াসের রেকর্ড ছুঁলেন রোনালদো

ক্রীড়া অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭ বার

কের পর এক নতুন কীর্তিতে ক্যারিয়ারকে এমন এক জায়গায় নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যেখানে নিত্যদিন মাঠে নামলেই নতুন কোনো রেকর্ডে লেখা হয় তার নাম। যেমনটা হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন আসরের প্রথম ম্যাচেই। মঙ্গলবার রাতে সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেছিলেন রোনালদো। আর এতেই হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৭৭টি ম্যাচ খেলার রেকর্ড।

তবে রেকর্ডটি তার একার নয়। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস অবসর নেওয়ার আগে চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ১৭৭ ম্যাচ। মঙ্গলবার সেই রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। পরের ম্যাচেই ক্যাসিয়াসকে ছাড়িয়ে যাবেন তিনি। এই রেকর্ড ছোঁয়া ম্যাচে গোল করে আবার আরও দুই রেকর্ডে নাম তুলেছেন তিনি। ম্যাচের ১৩ মিনিটের সময়ই স্কোরশিটে নাম তোলেন রোনালদো। যার সুবাদে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা বেড়ে হয় ১৩৫টি। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগে থেকেই তার। তবে ইয়াং বয়েজের বিপক্ষে গোলটি করার মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের ভিন্ন দুই আসরের প্রথম গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। এর আগে ২০০৯-১০ আসরে রিয়াল মাদ্রিদের হয়ে করেছিলেন আসরের প্রথম গোল। সেদিন এফসি জুরিখকে ৫-২ গোলে হারায় রিয়াল। এর বাইরে লিওনেল মেসির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন রোনালদো। এতদিন ধরে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৬টি দলের বিপক্ষে গোলের রেকর্ড ছিলো মেসির একার। মঙ্গলবার ইয়াং বয়েজের বিপক্ষে গোল করার মাধ্যমে ৩৬টি ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ড গড়েন রোনালদোও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories