রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বার্সেলোনাকে উড়িয়ে দিলো বায়ার্ন

ক্রীড়া অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪ বার

বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে গেলো বার্সেলোনা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে ন্যু ক্যাম্পে ই-গ্রুপের এ খেলায় হারের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লীগ শুরু করলো বার্সা। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডভস্কি। বাকি গোলটি আসে থমাস মুলারের পা থেকে। পুরো ম্যাচেই মেসিবিহীন বার্সার ওপর ছড়ি ঘুরিয়েছে সফরকারী বায়ার্ন। ম্যাচের ৩৩ মিনিটে থমাস মুলারের করা গোলে এগিয়ে বিরতিতে যায় কোচ জুলিয়ান নাগেলসমানের দল।

বিরতির পরও ছন্দ খুঁজে পাচ্ছিল না বার্সা। সিংহভাগ বল নিয়ন্ত্রনে রাখা বায়ার্ন বারবার আক্রমণ করে যাচ্ছিল কাতালানদের। ৫৬তম মিনিটে জার্মান ক্লাবটির স্কোরলাইন দ্বিগুণ করেন লেভানডভস্কি। জামাল মুসিয়ালার শট গোলপোস্টে থেকে ফিরে এলে পরের শটেই বার্সার জাল খুঁজে নেন পোলিশ এ তারকা। ৮৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান লেভা। সার্জি গিনার্বির দুর্দান্ত এক শট স্টেগেন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নিয়ে ব্যবধান বাড়াতে ভুল করেননি এ স্ট্রাইকার। এ নিয়ে ১৯৯৭-৯৮ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারের স্বাদ পায় বার্সেলোনা।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories