রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

অবশেষে জয়ের দেখা পেল আর্সেনাল

ক্রীড়া অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪ বার

একাদশে এলো সাতটি পরিবর্তন। আক্রমণে আধিপত্যও করল আর্সেনাল। কিন্তু আক্রমণের তুলনায় পেল না গোলের দেখা। তবে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে হারের বৃত্ত থেকে বেরিয়ে অবশেষে জয়ের দেখা পেল মিকেল আর্তেতার দল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে নরিচ সিটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ে আর্সেনালের। এ সময়ে তারা আদায় করে নেয় গোল।

ম্যাচে ৫২ শতাংশ বলের দখল রেখে ৩০টি শট নেয় আর্সেনাল, যার মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে ১০ শটের কেবল একটি লক্ষ্য রাখতে পারে আসরে এখনো জয়হীন নরিচ।৬৬তম মিনিটে নিকোলাস পেপের বাড়ানো বল কাছ থেকে বাম পায়ের শটে ব্যবধান গড়ে দেন অবামেয়াং। লিগ মৌসুমে আর্সেনালের প্রথম গোলও এটি।একই সময়ে শুরু হওয়া ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টারের আরেক দল সিটি। এই জয়ে তলানি থেকে ১৬ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। পয়েন্টের খোঁজে থাকা নরিচ আছে তলানিতেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories