রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

মেসি-নেইমারকে ছাড়াই পিএসজির বড় জয়

ক্রীড়া অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬ বার

লিওনেল মেসি-নেইমারদের অনুপস্থিতি বুঝতেই দিলেন না তাদের ক্লাব সতীর্থরা। নবাগত ক্লেহমোঁর জালে গোল উৎসব করে লিগে টানা ৫ম জয় তুলে নিল পিএসজি। ঘরের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচে ৪-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলে আগের দিনই ফেরায় মেসি ও নেইমার যে খেলবেন না, ম্যাচের আগের দিনই জানিয়েছিলেন কোচ। তবে সে জন্য পিএসজিকে মোটেও ভাবতে হয়নি। প্রথমার্ধেই এররেরার জোড়া গোল ম্যাচের নিযন্ত্রণ নেয় তারা।

পাসিং ফুটবলে সাজানো আক্রমণে ২০তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। এক ঝটকায় একজনের বাধা এড়িয়ে ডান দিক থেকে গোলমুখে ক্রস বাড়ান আশরাফ হাকিমি। গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, বল চলে যায় এররেরার কাছে। হেডে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ৩১তম মিনিটে ডান দিক থেকে এমবাপের শট এক ডিফেন্ডার ফেরানোর চেষ্টা করেও পারেননি। গোলমুখে ছুটে গিয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন এররেরা।দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দারুণ পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান এমবাপে। মাঝমাঠের আগে থেকে উঁচু থ্রু বল বাড়ান ইউলিয়ান ড্রাক্সলার। গতিতে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল ধরে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।আর ৬৭তম মিনিটে হেডে স্কোরলাইন ৪-০ করেন গেয়ি। বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পিএসজি পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। চার ম্যচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অঁজি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories