রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ইতিহাস গড়েই ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাডুকানু

ক্রীড়া অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩ বার

অবিশ্বাস্যভাবে এগিয়ে চলছিলেন। শেষ পর্যন্ত সেই পথ ধরেই এমা রাডুকানু গড়লেন ইতিহাস। বাছাইপর্ব পেরিয়ে এসে তিনি হলেন চ্যাম্পিয়ন। তার এমন কৃীতি ইউএস ওপেন টেনিসের ১৪০ বছরের ইতিহাসে নেই একটিও!
 
রোববার ইউএস ওপেনের নারী এককের ফাইনালে লায়লা ফার্নান্ডেজের বিপক্ষে খেলতে খেলতে রক্তাক্ত হলেন রাডুকানু। তবে থেমে যাননি এ ব্রিটিশ টেনিস তারকা। প্লাস্টার লাগিয়ে আবার খেলেন। শেষ পর্যন্ত তিনিই ম্যাচ জিতলেন ৬-৪, ৬-৩ ব্যবধানে। চ্যাম্পিয়নও হলেন।
 
প্রতিপক্ষকে প্রথম সেটে দু’বার ব্রেক করেছিলেন রাডুকানু। তবে দ্বিতীয় সেটে লায়লা ফিরে আসার লড়াই চালালেন। ম্যাচ পয়েন্ট বাঁচালেন। শেষপর্যন্ত অবশ্য বাজিমাত রাডুকানুর।
 
টেনিস ইতিহাসে এই প্রথম বাছাই পেরিয়ে কেউ গ্র‍্যান্ডস্লাম জিতলেন। ইউএস ওপেনের আগে এমার র‍্যাংকিং ছিলো ১৫০, উইম্বলডনে ফোর্থ রাউন্ডে উঠেই চমক দেখিয়েছিলেন তিনি। মাস দুয়েক পরে গ্র‍্যান্ডস্লামই জিতে ফেললেন! তাও পুরা টুর্নামেন্টে একটা সেটও না হেরে।
 
গত ৪৪ বছরে কোনো বৃটিশ নারীর গ্র‍্যান্ডস্লাম শিরোপা না জিততে পারার আক্ষেপটাও ঘুচিয়ে দিলেন ১৮ পেরোনো রাডুকানু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories