বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

সিলেট থেকে বিদিশার যাত্রা শুরু, বললেন ‘দল ভালো নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৭ বার

সিলেটে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল (র.)’র মাজার জিয়ারত শেষে বিদিশা বলেন, ‘জাতীয় পার্টির অবস্থা এখন ভালো নেই। দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই আমার এই সফর।

সিলেটে সফরকালে তিনি, ‘সরকারের সঙ্গে জাতীয় পার্টির ভালো সমন্বয়ও নেই। সমন্বয় থাকলে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক আরও ভোট পেতেন এবং এরশাদের লাঙ্গল মার্কা বিজয় লাভ করতো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদিশা এরশাদ বলেন, ‘আমাকে ঘিরে কোনো উপদল সৃষ্টি হবে না। এরশাদের ছেলে এরিকের ঘোষণা অনুযায়ী আমি মূল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ‘সিলেটের মানুষ যেভাবে আমাকে রিসিপশন দিয়েছেন, গ্রহণ করেছেন তাতে আমি ভীষণ আবেগাপ্লুত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করতেন। আমিও যাতে এমনটা বলার জায়গায় যেতে পারি সে চেষ্টাই করছি।’

পরে মাজার প্রাঙ্গণে জোহরের নামাজ আদায় ও কোরআন শরিফ পাঠ করার পর সিন্নি বিতরণ করেন। এরপর হোটেলে বিশ্রাম করেন এবং হোটেলে অবস্থানকালে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

শনিবার রাত ৮টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে করে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। সফরে বিদিশার সঙ্গে রয়েছেন এরিক এরশাদ ঘোষিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদসহ কেন্দ্রীয় নেতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories