রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

শ্রীলংকাকে হারিয়ে টি-টোয়েন্টিতে শুভসূচনা দক্ষিণ আফ্রিকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯ বার

ওয়ানডেতে আশা জাগিয়েও ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে টি টোয়েন্টি-সিরিজটা দারুণভাবেই শুরু করেছে দলটি। সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা ২৮ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাকে। কলম্বোয় শুক্রবার বিকেলে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার অনুপস্থিতিতে অধিনায়ক কেশভ মহারাজের সিদ্ধান্তটা যে ভুল ছিল না তা বুঝিয়ে দিয়েছিলেন দুই ওপেনার। কুইন্টন ডি কক আর রিজা হেনড্রিকসের কল্যাণে পাওয়ার প্লেতে দলটি যোগ করে ৪৭ রান। 

আগের ম্যাচে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছিলেন মাহীশ থিকশানা। তবে টি-টোয়েন্টিতে তার জাদুর দেখাই মিলল না, উল্টো আক্রমণে এসে টানা তিনটি চার হজম করেন তিনি। সঙ্গে অন্য লঙ্কান বোলাররাও ছিলেন নিস্প্রভ।ডি কক আর হেনড্রিকসের উদ্বোধনী জুটি ভাঙে দশম ওভারে গিয়ে। ওয়ানিন্দু হাসরাঙ্গার বলে ডি ককের বিদায়ের আগে দু’জনে অবশ্য তুলে ফেলেছিলেন ৭৩ রান। নিজের পরের ওভারে হেনড্রিকসকেও সাজঘরের পথ দেখান হাসারাঙ্গা। বিদায়ের আগে অবশ্য হেনড্রিকস ৩০ বলে ৩৮ রানের ইনিংস খেলে গেছেন। তাতে দক্ষিণ আফ্রিকাও পেয়ে যায় লড়াকু পুঁজির রসদ।এরপর হাইনরিখ ক্লাসেন বিদায় নেন দ্রুতই, তখন প্রোটিয়া শিবিরে শঙ্কা প্রত্যাশিত সংগ্রহ না পাওয়ার। চতুর্থ উইকেট জুটিতে এইডেন মারক্রাম আর ডেভিড মিলার অবশ্য সে শঙ্কাকে বিদায় করেন দ্রুতই। দু’জনের ব্যাটে চড়েই দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পেরোয় ১৫০ রান। শেষ দুই ওভারে দুজন বিদায় নেন; মারক্রাম ৩৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেন, আর চোট কাটিয়ে মাঠে ফেরা মিলার করেন ১৫ বলে ২৬। তাতেই দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় ১৬৩ রানের পুঁজি। জবাবে পাওয়ার প্লেতে উইকেট হারায়নি শ্রীলঙ্কা, তবে রানও তুলতে পারেনি পাল্লা দিয়ে। ষষ্ঠ ওভারে রান আউটের কাটায় পড়ে যখন আভিষ্কা ফার্নান্দো ফিরছেন, তখন দলের রান মাত্র ৩৪ রান।পরের ওভারে ভানুকা রাজাপাকসাকে নিজের প্রথম বলেই ফেরান কেশভ, যা আবার ছিল তার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বল। টি-টোয়েন্টি ইতিহাসে দক্ষিণ আফ্রিকার পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।দিনেশ চান্দিমাল অর্ধশতক ছুঁয়েছেন। তবে তার ফিফটিতে দলের জয়ের আশা জাগেনি কখনো। ২০ ওভার শেষে ৬ উইকেট হারালেও মন্থর ব্যাটিংয়ে রান ১৩৫ এর বেশি করতে পারেনি দলটি। ফলে ২৮ রানে হারই নিয়তি হয় লঙ্কানদের। সিরিজে ফেরার লক্ষ্যে আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories