বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

দেশে পৌঁছেছে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮ বার

ঢাকায় এসে পৌঁছেছে চীন থেকে কেনা আরও ৫৪ লাখ এক হাজার ৩০০ ডোজ সিনোফার্মের টিকা । শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে টিকাগুলো দেশে এসে পৌঁছায়।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা টিকাগুলো গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. ছামসুল হক।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেন। এই চালানে টিকা এসেছে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা এসেছে। সেগুলো পরে স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়েছে।’এ নিয়ে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেল বাংলাদেশ।এর আগে শুক্রবার রাতে ফেসবুকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান চুক্তির ৫৪ লাখ টিকা দেশে আসছে বলে জানান।এর আগে দুই দফায় ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।এছাড়া ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে।আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই মাসে আসে আরও ৩০ লাখ টিকা।গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরো ১৭ লাখ ৭০ হাজার টিকা ঢাকায় আসে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories