বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

নারায়ণগঞ্জে গভীর রাতে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন শামীম ওসমান

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
  • আপলোডের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৯ বার

বৃহস্পতিবার রাতে বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা ও এমপি একে এম শামীম ওসমান বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন তার পরিবারের আরও সদস্যরা। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কবরস্থানের দূর থেকে তার মোনাজাতরত অবস্থার ছবি তুলেন কয়েকজন মানুষ।

গভীর রাতে শামীম ওসমানের সেই ছবি চলে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আর শুক্রবার দিনভর সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে উঠে।শুক্রবার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানালেন, বৃহস্পতিবার রাত সোয়া ১১টা কিংবা সাড়ে ১১টার দিকে কবরস্থানের বাইরে একটি গাড়ি এসে থামে। অনেকেই রাতে আসেন তাদের মৃত স্বজনদের জন্য দোয়া করেন। স্বাভাবিক ব্যাপার ভেবেই আমরা খুব একটা খেয়াল করিনি। কিন্তু গাড়ি থেকে নেমে কবরস্থানের ছোট দরজা দিয়ে যিনি প্রবেশ করলেন তার উচ্চতা দেখে আমরা বুঝে ফেলি তিনি শামীম ওসমানই হবেন। অনেকক্ষণ ছিলেন সেখানে তিনি। বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছেন। হয়তো দিনের বেলায় তিনি এলে পেছনে অনেক লোকজন হয়ে যায়, তাই একাকীত্বে দোয়া করতেই রাতে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, বের হয়ে আসার পর ছবি তুলতে গিয়েছিলাম। তিনি খুব শান্ত গলায় বললেন- জিয়ারত করতে এসেছি। দোয়া করতে এসেছি। আপনারাও দোয়া কইরেন। এটাই আমাদের শেষ ঠিকানা। সবাইকে একদিন এই ঠিকানায় যেতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories