মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

সিরাজগঞ্জে যমুনায় নৌকা ডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৭ বার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর এনায়েতপুর বেরিবাঁধ নামকস্থানে নৌকা ডুবির ঘটনায় নারীসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ । তারা হলো, জামালপুরের ইসলামপুর উপজেলার পাতশী মন্ডল পাড়া গ্রামের বৃদ্ধা ঝিলিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া গ্রামের গৃহবধূ ফুল বেগম (৪৯) ও গায়ানপাড়া গ্রামের মিনটু মিয়ার ছেলে ইয়াছিন (৯)। এ ঘটনাতে নারীসহ এখনও ৪ জন নিখোঁজ রয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।চৌহালীর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্প্রতিবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মাঝিমাল্লাসহ ৭৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা সিরাজগঞ্জের এনায়েতপুর দরবার শরিফে আসছিল।

সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে প্রচন্ড শ্রোত ও ঘূর্ণিপাকে যাত্রীবাহী নৌকাটির অর্ধাংশ ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ২১ জন ডুবে যায়। এরমধ্যে স্থানীয়দের সহযোগীতায় মাঝিমাল্লাসহ ১৪ জন সাঁতরিয়ে তীরে উঠলেও ৭ জন নিখোঁজ হয়। এ ঘটনার পর যমুনার পাড়ে শত শত মানুষের ভিড় জমে।ওইদিন রাতেই নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থল এলাকায় অভিযান চালিয়ে ওই ২ নারীর লাশ উদ্ধার করে এবং শুক্রবার সকালে এ অভিযানে যমুনা নদীর ভাটি এলাকা শাহজাদপুর উপজেলার মোনকষা নামকস্থান থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এদিকে বিকেলে রাজশাহী ডুবুরি দল ঘটনাস্থল এলাকায় পৌছে এবং নিখোঁজ ব্যাক্তিদের উদ্ধার অভিযান শুরু করেছে। কোন অভিযোগ না দুপুরে শিশুসহ ওই ৩ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories