শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কোলের শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত গণ-পরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফেনীর সোনাগাজীতে প্রতি পক্ষের প্রহারে ডিস ব্যবসায়ী গুরুতর আহত সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ বিশ্বকাপ জয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

জেএমবির উজ্জ্বল মাস্টার রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২ বার

রাজধানীতে বসিলার বাসায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাকিল জোয়ার্দ্দার আসামিকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড আদেশ দেয় আদালত।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে কাজ করে আসছেন। একইসঙ্গে, তিনি আত্মঘাতী হামলা, জিহাদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া এবং ধর্মীয় উগ্রবাদী বই সরবরাহ করতেন।

এর আগে, ৯ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বসিলা এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে বিভক্ত জেএমবির একটি গ্রুপের কর্ণধার এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেফতার করে র‍্যাব। সে সময় পিস্তল, গুলি, বিস্ফোরক, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট এবং বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories