বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

এবার নুসরাতের প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে শ্রাবন্তী!

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪ বার

টালিউডের প্রথম সারির দুই নায়িকা নুসরাত জাহান ও শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে দু’জন খুব ভালো বন্ধু। আবার তাদের মধ্যে রয়েছে দারুণ মিলও। তাদের উভয়েরই সংসারে বিচ্ছেদ ঘটেছে এবং সেই বিচ্ছেদ নিয়ে আইনী ঝামেলা চলমান রয়েছে।কিন্তু মজার ব্যাপার হলো, বান্ধবী নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গেই এবার নাম জড়াল শ্রাবন্তীর! অবশ্য প্রেম বা কোনো সম্পর্কের সূত্রে নয়, একেবারে পেশাগত সূত্রেই তারা এক হয়েছেন। নিখিলের প্রতিষ্ঠানের মডেল হয়েছেন শ্রাবন্তী।

ধবার (৮ সেপ্টেম্বর) শ্রাবন্তী তার ফেসবুক ও ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে বেগুনি রঙের ঝলমলে পোশাকে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ফ্যাশন হচ্ছে খাওয়ার মতো। তোমার একইরকম থাকা উচিৎ নয়’। পোস্টে তিনি ট্যাগ করেছেন ওই পোশাকের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইউভ’-এর নাম। যেটার মালিকানা নিখিল জৈনের।জানা যায়, নুসরাত ও নিখিল যখন একসঙ্গে থাকতেন, তখন নুসরাতের ভাবনা থেকেই এই ফ্যাশন হাউজ খোলা হয়। তবে মালিকানা থাকে নিখিলের নামেই। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে প্রচারণার জন্য যুক্ত হন শ্রাবন্তী।  কেবল শ্রাবন্তী নয়, তার ছবিগুলো শেয়ার করেছেন নিখিল নিজেও। এ বিষয়ে নিখিল গণমাধ্যমকে বলেন, ‘শ্রাবন্তী আমার ভাল বন্ধু। আমাদের পোশাকগুলো ওর ভাল লেগেছিল। তাই ও ফটোশুট করেছে।’অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও নিখিলের প্রতিষ্ঠানের শাড়ি ও লেহেঙ্গা পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন শ্রাবন্তী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories