সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ফের প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চান কঙ্গনা

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৯ বার

বিবাদ ভুলে তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাসের সঙ্গে ফের অভিনয় করতে চান বলিউড অভিনেত্রী কঙ্গনা।এক সাক্ষাৎকারে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বলেন, ‘অনেক বছর পর তামিল ভাষায় থালাইভি সিনেমায় অভিনয় করেছি। তেলেগু ভাষাতেও একটি সিনেমা করতে চাই। অনেকদিন থেকে পরিচালক পুরী জগন্নাথের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং প্রভাসের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের সুযোগের জন্য তাকে বলেছি।’

এর আগে ‘বাহুবলি’ সিনেমায় প্রভাসের অভিনয় দেখে এই অভিনেত্রী বলেছিলেন, ‘প্রভাস ভালো করছে দেখে ভালো লাগছে। আমরা যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, অনেক ঝগড়া হতো। আমাদের এত বড় ঝগড়া হয়েছিল যে, কথা বলা বন্ধ করেছিলাম। পরে তার বাহুবলি দেখলাম। ওয়াও! আমি তার অর্জনের জন্য গর্বিত। আমি আশা করব সেও এমনটাই ভাববে।’সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত সিনেমা ‘থালাইভি’। প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে নিয়ে নির্মিত এই সিনেমা। এএল বিজয় পরিচালিত সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।এই সিনেমায় জয়রাম জয়ললিতার অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। কঙ্গনা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন— অরভিন্দ স্বামী, প্রকাশ রাজ, মাধু ও ভাগ্যশ্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories