সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নবীকে অধিনায়ক করে আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬১ বার

একেতে হঠাৎ করেই সরকারের পতন হয়ে তালেবানের ক্ষমতা দখল, তারওপর টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার পর পরই অভিমানে নেতৃত্ব ছেড়ে দেন আফগান লেগস্পিনার রশিদ খান। ফলে এখন অনেকটা অস্থির সময় পার করছে আফগানিস্তান ক্রিকেট।রশিদ খানের এই আচমকা সিদ্ধান্তে বিশ্বকাপের আগে বেশ বড় একটা সংকটেই পড়ে গেছে আফগান ক্রিকেট। তবে সেই সংকট আপাতত সামাল দিতে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপের দল ঘোষণা করে। এর কিছুক্ষণ পর দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন রশিদ খান।রশিদ খানের মতে, দলে হুট করে ঢুকে পড়েছেন কয়েকজন সিনিয়র ক্রিকেটার। দীর্ঘদিন দলের বাইরে থাকা এই সিনিয়ররাও ফিট নন। তাদের শৃঙ্খলাও ভালো নয়।ক্রিকবাজের খবর, আফগানিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শাহজাদ, যিনি শৃঙ্খলাভঙ্গের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন। আরও সুযোগ পেয়েছেন অভিজ্ঞ তিন পেসার হামিদ হাসান, শাপুর জাদরান ও দৌলত জাদরান, যারা গত দু-তিন বছর ধরে ক্রিকেটে ছিলেন না।এমন স্কোয়াড দেখে বিস্মিত রশিদ খান। এদিকে মোহাম্মদ নবীকে নতুন অধিনায়ক ঘোষণার পরও অস্থিরতা কাটছে না। কারণ রশিদ খানের ঘনিষ্ঠ সতীর্থদের মধ্যে মোহাম্মদ নবী অন্যতম। তা ছাড়া বিগত সময়ে প্রকাশ্যে আফগান বোর্ডের সমালোচনা করেছেন নবী। সেই ক্রিকেটারের হাতে দলের নেতৃত্ব ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে কিনা বা পরে তিনি বেঁকে বসবেন কিনা তা নিয়ে সংশয় কাটছে না।

একনজরে আফগান দলের বিশ্বকাপ স্কোয়াড—রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহিদি, মোহাম্মদ শাহজাদ, মুজিব-উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন-উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান, কাইস আহমেদ।স্ট্যান্ডবাই: আফসার জাজাই, ফরিদ আহমাদ মালিক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories