সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

চাকুরির প্রলোভন দেখিয়ে পতিতা পল্লীতে বিক্রি, যুবতী উদ্ধার,হোতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৫ বার

গাজীপুর মহানগরীর বাসন এলাকা থেকে পোশাক কারখানায় চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে ২২ বছর বয়সী এক যুবতীকে তুলে নিয়ে দৌলতদিয়া পতিতা পল্লীতে বিক্রি করে দেয়ার প্রায় একমাস পরে উক্ত যুবতীকে উদ্ধার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ। এসময় এ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী সোহেল রানা (২৫)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার সামসু মাস্টার পাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে।

জিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো: জাকির হাসান জানান, প্রায় এক মাস আগে গত ১১ আগস্ট গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার রুপা গার্মেন্টসের সামনে চাকরির জন্য যায় ২২ বছরের এক যুবতী। এসময় সেখানে অজ্ঞাত পরিচয় ৩/৪ জন যুবক উক্ত যুবতীকে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে দৌলতদিয়া পতিতা পল্লীতে নিয়ে যায়। সেখানে উক্ত যুবতীকে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয় তারা। পরে এ ঘটনায় যুবতীর স্বামী জি্এমপির বাসন থানায় অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পর জিএমপির বাসন থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক গোলাম ফারুকের নেতৃত্বে বাসন থানা পুলিশ গত ৮ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে দৌলতদিয়া পতিতাপল্লী হতে ভিকটিমকে উদ্ধার করে। পরে একই দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় চক্রের মূল হোতা সোহেল রানাকে রাজধানীর উত্তরখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু জানান, এ বিষয়ে জিএমপির বাসন থানায় মানব পাচারের আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories