রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সাবেক জাতীয় ক্রিকেটার ও আম্পায়ার নাদির শাহ’র মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৬ বার

সাবেক জাতীয় ক্রিকেটার ও আইসিসির প্যানেল আম্পায়ার নাদির শাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

ক্রিকেট মাঠে দাপটের সঙ্গে বিচরণ করা এই আম্পায়ার দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসছিলেন। তিনি আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এক শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আম্পায়ার নাদির শাহ ক্রিকেটাঙ্গনের অত্যন্ত সুপরিচিত মুখ ছিলেন। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর যে অনন্য অবদান তা জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। এ সময়ে প্রতিমন্ত্রী আজ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার নাদির শাহ ৬টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে পরিচালনার দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories