রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

হ্যাটট্রিক করে পেলেকে টপকালেন মেসি

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১০০ বার

আন্তর্জাতিক ফুটবলের বিরতির ইতি ঘটল। আর এই সময়টাও হেলায় যেতে দিলেন না লিওনেল মেসি। বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে জেতালেন। আর সেই সঙ্গে পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন তিনি। পেলের রেকর্ড ছাড়িয়ে নতুন এক রেকর্ড গড়লেন লিওনেল আন্দ্রেস মেসি।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নিলেন লিওনেল মেসি। পরে দ্বিতীয়ার্ধের শুরুতে করলেন আরেকটি। এরই সঙ্গে পেলেকে ছাড়িয়ে যান মেসি। আর শেষ দিকে আরও এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান।

স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচের চতুর্দশ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে পেলেকে স্পর্শ করেন মেসি। আর ৬৪তম মিনিটে লাওতারো মার্তিনেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে কিংবদন্তিকে ছাড়িযে যান তিনি। মেসির এই হ্যাটট্রিকের রাতে বলিভিয়াকেও হেসেখেলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩-০ গোলে জিতেছে আলবিসেলেস্তিরা।

জাতীয় দলের হয়ে আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো ৭৮টি। ১৯৫৭-৭১ মেয়াদের ক্যারিয়ারে ৯২ ম্যাচ খেলে রেকর্ডটি গড়েছিলেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে। রেকর্ডটি ভাঙতে মেসির লাগলো ১৫৩ ম্যাচ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories