রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগ কানাডার বর্ধিত সভা অনুষ্ঠিত

আব্দুল হামিদ,কানাডা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৯ বার

কানাডার ডেনফোর্থস্থিত স্টারপ্লাস রেস্তোরাঁতে বাংলাদেশ আওয়ামী লীগ কানাডার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভাপতি গোলাম মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নিরু চাকলাদারের সঞ্চালনায় সভায় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান করতে নিউইয়র্ক আগমন উপলক্ষে কানাডা থেকে একটি প্রতিনিধি দলের নিউইয়র্কে যাওয়া ও সাংগঠনিক বিষয়াবলী নিয়ে সভায় আলোচনা হয়।দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন সূচনা বক্তব্যে সভাপতির নেতৃত্বে নিউইয়র্কে একটি প্রতিনিধি দল যাওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বক্তব্যকে সমর্থন করে দলের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, তোফাজ্জাল আলী, সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমেদ, কোষাধ্যক্ষ বজলুর রশিদ বেপারী।

সদস্যদের মধ্যে মাসুদ সিদ্দিকী, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি কবি সহিদ রাহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও কানাডা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা আক্তার জানু তাদের মতামত ব্যক্ত করেন।

পরবর্তীতে সাংগঠনিক বিষয়াবলীর ওপর বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক এমরুল ইসলাম, মুর্শেদ আহমেদ মুক্তা, সদস্যদের মধ্যে তাজুল ইসলাম, জুটন তরফদার, কামরুল ইসলাম, আব্দুল হামিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল আহমেদ, সদস্য আশীষ পাল, আব্দুল মান্নান, সুকোমল রায়, মো. মকবুল হুসেন মন্জু ও আব্দুর রহমান । 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories