কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে গোসল করতে নেমে ব্রাক ইউনিভার্সিটির এক ছাত্র মারা গেছেন।গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম।তৌনিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।তৌনিকের বন্ধু সাদমান সাকিবের বরাত দিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) জানান, তারা তিন বন্ধু গতকাল কক্সবাজারে বেড়াতে আসেন। বুধবার দুপুরে সীগাল পয়েন্টে গোসল করতে গেলে তারা ভেসে যান। সেখান থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও তৌনিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্রে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর।কক্সবাজার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply