রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মুস্তাফিজ কতোটা ভালো, প্রশংসা রাজস্থান রয়্যালসের

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬ বার

ব্যাটসম্যানদের ফরম্যাট টি-টোয়েন্টি। এ কারণেই টি-টোয়েন্টিকে বলা হয় মারকাটারি ফরম্যাট। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে যতটা চার-ছক্কার ফুলঝুরি দেখা যায়, বাকি দুই ফরম্যাটে ততোটা নয়। কম ইকোনমির বোলারদের এই ফরম্যাটে বেশ কদর। সেদিক থেকে থেকে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস আক্রমণের সেরা সম্পদ। বিশেষ করে ঘরের মাঠে তার বিপক্ষে নাভিশ্বাস অবস্থা হয়ে যায় প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের। গত আগষ্টেই ঘরের মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সিরিজে মুস্তাফিজের বোলিং ফিগার দেখে বোঝার উপায় ছিল না, এটা টি-টোয়েন্টির বোলিং। 

অজিদের জন্য মুস্তাফিজ রীতিমতো যমদূত হয়ে উঠেছিলেন। বাঁহাতি এই পেসার বোলিং প্রান্তে গেলেই পাল্টে যাচ্ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যাটিং পরিকল্পনা। চার ছক্কা তো দূরের কথা, অজিদের জন্য ব্যাটে-বলে করাটাই হয়ে দাঁড়িয়েছিল বিরাট চ্যালেঞ্জ। কীভাবে খেললে তার বিপক্ষে সফল হওয়া সম্ভব, দীর্ঘ পড়াশোনা করেও শেষ পর্যন্ত উপায় বের করতে পারেনি তারা। নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ছন্দের মুস্তাফিজকে দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে ২.৫ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট নেওয়া বাংলাদেশের এই পেসার পরের দুই ম্যাচে খুব একটা সুবিধা না করতে পারলেও চতুর্থ টি-টোয়েন্টিতে দেখিয়েছেন তার দাপট। ৩.৩ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেটে। মুস্তাফিজের এমন ধারাবাহিক সফলতায় ভাষা হারিয়ে ফেলছে তার আইপিএলের দল রাজস্থান রয়্যালস। 

চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে মুস্তাফিজের আগুনে বোলিংয়ের পর তাকে নিয়ে একটি পোস্ট দিয়েছে রাজস্থান রয়্যালস। মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘এই ছেলে; সে কতোটা ভালো, তা বর্ণনা করার জন্য আমাদের সাহায্য করুন। আমাদের শব্দ শেষ হয়ে যাচ্ছে।’গত মে মাসে স্থগিত হওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন মুস্তাফিজ। ধারাবাহিক পারফরম্যান্সে ৭ ম্যাচে ৮ উইকেট নেন তিনি। মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএল আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। বাকি থাকা ২৯টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অংশ নেবেন মুস্তাফিজ। সাকিব আল হাসানও খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories