রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

দুই বছর পর সেরা দশে ফিরলেন সাকিব

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩ বার

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। বোলিং বিভাগে ৩ ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন তিনি। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই বছর পর সেরা দশে জায়গা করে নিলেন সাকিব। অবশ্য মাঝে নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার।র‌্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন শেখ মেহেদী হাসানও। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ শুরুর আগে ৯১ নম্বর ছিলেন তিনি। সেখান থেকে উঠে এসেছেন ২৪ নম্বরে। 

গত এক সপ্তাহে হওয়া আন্তর্জাতিক ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আজ (বুধবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাঙ্কিং জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।নিউজিল্যান্ডের বিপক্ষে ১ সেপ্টেম্বর শুরু হয় বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে ৩টি ম্যাচ। যেখানে টাইগারদের হয়ে সাকিব ও মেহেদী এই দুজনেই কিউইদের বিপক্ষে প্রথম ৩ ম্যাচে ৪টি করে উইকেট নিয়েছেন। এতে সিরিজ শেষের আগেই পুরস্কৃত হলেন দুজন। বোলিং র‌্যাঙ্কিংয়ে সাকিব ছিলেন ১২ নম্বরে। সেখান থেকে উঠে সাকিবের বর্তমান অবস্থান ৯ নম্বরে। বড় লাফে ৯১ নম্বর থেকে ২৪ নম্বরে উঠে এসেছেন অফ স্পিনার শেখ মেহেদী। র‌্যাঙ্কিংয়ে আগেই মতোই ১০ নম্বরে অবস্থা বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমানের। এদিকে ৫ রেটিং পয়েন্ট বেড়েছে অলরাউন্ডারদের ক্যাটাগরিতে শীর্ষে থাকা সাকিব আল হাসানের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories