সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২২২ বার

সুনামগঞ্জে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মৃতদেহ বাড়ির পাশর্^বর্তী পুকুরের মাঝে পাওয়া যায়।মৃত শিশুকন্যার নাম আফরোজা বেগম (৮)। সে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নাগরপুর গ্রামের মোঃ শুক্কুর আলীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায় শিশুকন্যা আফরোজা বেগম। পরিবারের লোকজন অনেক খোঁজখুজি করেও কোথায় পায়নি। অবশেষে সন্ধ্যায় তার লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। পরে এলাকার লোকজন পানি থেকে শিশুকন্যাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories